ই-পেপার শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

পূর্ব ঘোষণা ছাড়াই অনেকটা নীরবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাজির হলেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই আজ (বুধবার) তার এই ঝটিকা সফর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়। দেশে নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে আলোচনার ডামাডোলের মধ্যেই এই বিশ্বতারকা গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান।

মেসুত ওজিলের আসার খবর আগে থেকে চাউর না হলেও ক্যাম্পাসে তার উপস্থিতির কথা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। প্রিয় তারকাকে একনজর দেখতে মেডিকেল সেন্টার এলাকায় ভিড় জমান বিপুলসংখ্যক শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে কাল রাতেই তিনি দেশ ছাড়বেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টিকা’-এর আর্থিক সহায়তায় মেডিকেল সেন্টারের এই সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানিয়েছেন, ‘টিকা’ মেডিকেল সেন্টারের উন্নয়নকাজে পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যেই ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন এবং টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

দুর্নীতির অভিযোগে আটকে থাকা বেরোবির দুই ভবনের নির্মাণ কাজ শুরু

দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের জন্য হল এবং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ

ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর ১ যুগ পূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

১৪ মার্চ পর্যন্ত দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতেই চলবে দেশ: শামা ওবায়েদ

দায়িত্ব নিয়েই ৩ সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নতুন সরকারের

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি মাসটা যমুনায় কাটাবেন ড. ইউনূস

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

বাজার স্থিতিশীল রাখতে সাপ্লাই চেইনে ‘জিরো টলারেন্স’ চট্টগ্রাম বন্দরের

চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

রমজানের শুরুতে চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের ‘গলাকাটা’ দাম

সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুবলীগের ৮ নেতাকর্মী আটক

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে সাধারণ মানুষ

চট্টগ্রামে পা রেখেই বড়ো পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী আমীর খসরু