ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৬, ১২:১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া তার যুক্তরাজ্যপ্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি যশোর জেলায়।

অভিযোগকারী শিক্ষার্থী ও রুমমেটদের দাবি, অভিযুক্ত শিক্ষার্থী হলে অবস্থানরত অনুমতি ছাড়া কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত ছবি তুলে আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী প্রেমিকের কাছে পাঠাতেন। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে কয়েকটি ছবি ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। এরপর হলটিতে শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী হলের ভেতরে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগকারীদের ভাষ্য, এ পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করা হয়েছে। তারা অভিযোগের সমর্থনে কিছু স্ক্রিনশটও সংরক্ষণ করেছেন বলে দাবি করেন।

ভুক্তভোগী ও অভিযোগকারী শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও শিক্ষার্থীর ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে।

অভিযুক্ত শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশী বলেন, যা যা রটানো হচ্ছে, তা অতিরঞ্জিত করে বলা হচ্ছে।

এ বিষয়ে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই তদন্ত করা হবে। তদন্তে কারা জড়িত তা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ও গোপনীয় ছবি

চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়ার অভিযোগ জাকসু ভিপি জিতুর বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল-সংলগ্ন একটি চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়া রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর

আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি মুছে দিল রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি সম্বলিত বিলবোর্ডটি অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে নবীন শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন, সাময়িক বন্ধ যাত্রীসেবা

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, সিদ্ধান্তে আরও বলীয়ান হবেন ট্রাম্প

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : রাষ্ট্রপতি

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

নীরবেই বার্সেলোনার ডিফেন্ডার যাচ্ছেন লিভারপুলে

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার

ভারত সরকার হাসিনার কোনো বক্তব্যই সমর্থন করে না: জয়সওয়াল

৮ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি