ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি ঘোষণা

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১২:১৭

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বৃহস্পতিবার ইফার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়। এর আগে ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা চূড়ান্ত করা হয়।

সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের প্রধান খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আবদুল হাদী।

পঞ্চম বা সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।

নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে মো. শামসুল হক দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আমার বার্তা/জেএইচ

সরকারি প্রতিষ্ঠানের ৯ কোটি টাকার মালামাল আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

ঢাকা মহানগরীর গুলশান এলাকা থেকে সরকারি প্রতিষ্ঠানের প্রায় ৯ কোটি টাকার মালামাল চুরি ও আত্মসাৎ

জলাবদ্ধতা-মশা নির্মূলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাজধানীর জলাবদ্ধতা ও মশা নির্মূলে সব রাজনৈতিক দল এবং নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা

পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ, ঢাকা ছাড়লেন বাবা-মা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় এখনও

রামিসা হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

বান্দরবান ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক