বনানীতে নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৮:০৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফেরার পথে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে একটি মাইক্রোবাসসহ ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– মোতাহের হোসেন শুভ (৩০), মারুফুল ইসলাম (২৪), তানভীর আহম্মেদ সানী (২৪), ওয়ালিউল্লাহ ফারুক আদর (১৮), মো. সামির চৌধুরী ওরফে লিয়ন (১৮), মো. ইমন আলী খাঁন (১৯), মো. তাইবুর সাইফ (১৮), মো. ইয়াছিন আরাফাত আবির (২১), মো. সিফাত রহমান (১৯), ইয়াছিন আরাফাত নিহাদ (২০), মো. নাজমুল সরকার (১৯), মো. আবির হোসেন (২১), মো. তৌকির তারেক আয়াজ (২২) ও মো. হাবিবুর রহমান (৪৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) জানে আলম জানান, গ্রেপ্তারদের বনানী থানার একটি পুরাতন মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা হয়নি।


আমার বার্তা/এমই