ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাংলাদেশি দুই যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

আমার বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৪

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৬ অক্টোবর) সকালে পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি-বিএসএফের দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেনী পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন- ঢাকার রামপুরের খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) ও কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)।

জানা যায়, দুজন স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে রোববার দুপুরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাদের আটক করে।

পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়