কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৮:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ ২৩ই মার্চ কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অন্যতম একটি বিদ্যাপীঠে পরিনত হয়েছে কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়।প্রতিষ্ঠানটি ১৯৪৭সালে তৈয়ব আলী মাস্টারের হাত ধরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।এই বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৮৮ সালের শিক্ষার্থীরা গতবছরের ন্যায় এবারো ঈদ পূর্ণমিলনী আয়োজন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। তাছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার(ভারপ্রাপ্ত),সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক, সাবেক ধর্মীয় শিক্ষক ও বর্তমান বিদ্যালয়ের সভাপতি জনাব আব্দুস সোবহান এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য ইমরান হোসেন,শাহাদাৎ হোসেন এবং তাজুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে উক্ত ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক ও ব্যাচের সহপাঠী যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।দীর্ঘ ৩৮বছর পর প্রিয় বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেন অনেকে।তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণের পাশাপাশি প্রিয় বন্ধুদের আবারো একসাথে দেখতে পাবেন তা অনেকেই আশা করেনি। ব্যাচের তাজুল ইসলাম মানিক বলেন আমরা গত বছর থেকে ঈদ পূর্ণমিলনী আয়োজন শুরু করেছি।এবারো ভালভাবে বন্ধুদের পাশাপাশি সকলের পরিবার নিয়ে আসাতে ঈদের ৩য় দিনেও ঈদের আনন্দ বিরাজ করছে আমাদের মাঝে।এদিকে আরেকজন জনাব জামাল চৌধুরী বলেন,আমরা চেষ্টা করবো মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত যাতে আমরা বন্ধুত্বের সম্পর্ককে অটুট রাখতে পারি।
এইদিকে ধর্মীয় শিক্ষক জনাব আব্দুস সোবহান(অবসরপ্রাপ্ত)বলেন দীর্ঘ ৩৮ বছর পর আমার ছাত্ররা যে আমাদের স্বরণ রেখেছে এবং সম্মান করছে এতে আমার শিক্ষকতার জীবন সার্থক হয়েছে।
আমার বার্তা/এমই
