নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৯:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) আব্দুর রাজ্জাক এর বাড়ির আঙিনায় আয়োজিত এ সমাবেশে গ্রামের ছাত্র,জনতা,যুবক,প্রবাসি,বৃদ্ধ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক ফিরোজ মিয়া। তিনি বলেন, গ্রামের উন্নয়নের স্বার্থে সকল প্রকার ঝগড়া-বিবাদ পরিহার করতে হবে। দীর্ঘ ৪১ বছর ধরে গ্রামবাসী নানা সমস্যার মধ্যে ছিল উল্লেখ্য করে তিনি জানান, গত চার বছর ধরে আউয়াল ভাইয়ের সহযোগিতায় গ্রামে উন্নয়নের ধারা শুরু হয়েছে।
গ্রামের ইমাম সাজিদ বিন নূর বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। পারস্পারিক কল্যাণ ও শান্তির জন্য সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
মো.শামসুল হক বলেন,এ গ্রামের জনসাধারণের সুযোগ সুবিধার জন্য নিজেদের জায়গা দিয়ে রাস্তা করেছে।এ রাস্তা হওয়ায় দু-একটা পরিবার বিরুদ্ধিতা করেছে এখনও করছে।তারপরও আশা করছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের গ্রামকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো।
এছাড়া এ গ্রামের অন্যতম সমাজসেবক আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, একসময় আমাকে এই গ্রাম ছাড়তে হয়েছিল। দীর্ঘদিন আমার বাবা আব্দুর রাজ্জাক সাহেব ও হামিদ সাহেব গ্রামের নেতৃত্ব দিয়েছেন। গত ৪০ বছরে গ্রামে অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার পেছনে ছিল পারস্পরিক হিংসা ও অহংকারবোধ। তিনি আরও বলেন, মতানৈক্যের কারণে দুই পক্ষের মানুষ একসাথে বসবাস করতে পারেনি, এমনকি মানুষকে কখনও কখনও কবরস্হানেও ঘুমাতে হয়েছে।
তিনি আরোও উল্লেখ্য করেন,গত দশ বছরে এ গ্রামসহ মনিরপুর,ভৈরবনগর,বিদ্যাকুটে প্রায় ২১ কি:মি: রাস্তা পাকাকরন করা হয়।নদী ভাঙ্গন রোধে সরকারি সহযোগিতায় সড়কের পাশে ব্লক ব্যবহার করা হয়েছে।গ্রামের সাধারণ মানুষের কল্যাণে তিনি কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত হননি এবং আজীবন এই জনপদের মানুষের জন্য কাজ করে যেতে চান।
সমাবেশে উপস্থিত বক্তারা গ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলকে গ্রামের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
