সরাইলে নিহত জিহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ জামায়াতে ইসলামীর নেতাদের

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৪:২৩ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত কিশোর জিহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায়  উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় নিহত জিহাদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে নেতারা বলেন, জিহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা কুতুবউদ্দিন, সরাইল উপজেলা জামায়াতের আমীর এনাম খান, উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী তারেকুল ইসলাম, সরাইল সদর ইউনিয়ন সভাপতি খন্দকার বরকতুল্লাহ মিন্টু, শ্রমিক কল্যাণ সেক্রেটারি তোফাজ্জল হোসেন, উপজেলা শিবিরের সেক্রেটারি রিফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আমার বার্তা/মো. রিমন খান/এমই