নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৯:১৮ | অনলাইন সংস্করণ

  মোঃ দেলোয়ার হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ মাঠের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সুবিধার্থে ঘাস কাটার একটি মেশিন উপহার দিয়েছেন বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপস।

সোমবার (১২ অক্টোবর) তাঁর পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে মেশিনটি হস্তান্তর করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ,  ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম স্যার, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, পৌর ছাত্রদল আহ্বায়ক  জাহিদ, রাজিব হাসান, কামরুল, মাহিন, শাওন, ও রিফাত। এছাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নাদিশা আলম স্বর্ণা সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ জানান, কলেজ মাঠের ঘাস কাটার মেশিনের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এ বিষয়ে সর্বপ্রথম নির্বাচনের সময়  কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে কথা হয়েছিল। তিনি তখন একটি ঘাস কাটার মেশিন উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তাঁর কর্মীদের মাধ্যমে আজ মেশিনটি পাঠিয়েছেন৷  এ জন্য তিনি কাজী নাজমুল হোসেন তাপসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷ 

নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, কলেজ মাঠের ঘাস কাটার পুরোনো মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় মাঠের পরিচর্যায় সমস্যা হচ্ছিল। বিকল্প হিসেবে ব্যবহৃত আরেকটি মেশিনও বারবার নষ্ট হয়ে যেত। পরে অধ্যক্ষ মহোদয় ও নবীনগর সরকারী কলেজে ছাত্র দলের পক্ষ থেকে কাজী নাজমুল হোসেন তাপস ভাইকে মাঠের জন্য একটি নতুন ঘাস কাটার মেশিনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়। বিষয়টি জানার পর তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে কলেজ মাঠ পরিষ্কারের জন্য মেশিনটি উপহার হিসেবে পাঠান।

এ সময় তিনি তাঁর রাজনৈতিক অভিভাবক কাজী নাজমুল হোসেন তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজ মাঠের পরিচর্যা ও পরিবেশ সুন্দর রাখতে মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।