ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

এসপি জাহাংগীরের দায় ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায়।

রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিএমপি কমিশনার এসব কথা বলেন।

হাসান মো. শওকত আলী বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, এটা তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই এই কর্মকাণ্ডে জড়িত হন এবং এই ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। বাহিনী কখনোই তার দায় নেবে না। এটা তার ব্যক্তিগত দায় হিসেবে ট্রিট করা হবে।

সিএমপি কমিশনার জানান, গত পরশু চট্টগ্রাম ফোর্সের কাছ থেকে রাষ্ট্রদ্রোহের মামলার একটি এজাহার পাওয়া যায়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি রুজু করা হয়। এরপরই এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মামলা রুজুর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এসপি জাহাংগীরকে এবং তিনি এখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে রুজু করা রাষ্ট্রদ্রোহী মামলাটি তদন্তও করবে স্পেশাল রেসপন্স ইউনিট এবং তাকে নিয়ম মোতাবেক আজকে কোর্টে প্রডিউস করা হবে।

মামলার অভিযোগ সম্পর্কে হাসান মো. শওকত আলী বলেন, অভিযোগটা যেটা আমি বলেছি এক কথায়, সেটি হলো রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রাখা হয়েছে।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বার্তাটা হলো, যেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে, নিজেকে সম্পৃক্ত করবে, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তাঁর ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে। এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে শনিবার রাতে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। এর আগে গত মঙ্গলবার জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়েছিল। একই সঙ্গে তাঁকে নজরদারিতে রাখা হয়। ওই সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বিষয়টি নিশ্চিত করলেও মুঠোফোন জব্দের কারণ জানাতে রাজি হননি।

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

গাজীপুরের মৌচাকে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান

গাজীপুরে শ্রীপুরে ও কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক প্রবাসীর ১৩টি বসতঘরসহ একটি খাবার হোটেল

সিদ্ধিরগঞ্জে যুবককে নৃশংসভাবে হত্যা, পিঠে ২০-২২টি ছুরিকাঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাঁর পিঠে ২০ থেকে

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসপি জাহাংগীরের দায় ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

এশিয়া কাপে বাংলাদেশের রাইজিং স্টারস দলে যারা

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান

সিদ্ধিরগঞ্জে যুবককে নৃশংসভাবে হত্যা, পিঠে ২০-২২টি ছুরিকাঘাতের চিহ্ন

রাশিয়ার কাছে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান