ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামের আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল হতে হবে : মিজান সাঈদ

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৬, ১৯:২৮
আপডেট  : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৪০

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী দক্ষিণ জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, ইসলামের মৌলিক আকিদা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সমাজে প্রচলিত কুসংস্কার, ধর্মীয় বিভ্রান্তি ও আকিদাগত বিচ্যুতি দূর করতে আলেমদের জ্ঞান, প্রজ্ঞা ও হিকমাহর সঙ্গে কাজ করতে হবে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) নোয়াখালী মাইজদি মডেল মসজিদে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আলেম-ওলামারা নবী-রাসুলদের রেখে যাওয়া দ্বীনি দায়িত্বের উত্তরাধিকারী। তাই ব্যক্তিগত আমল-আখলাকের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা তাঁদের অন্যতম দায়িত্ব। নতুন প্রজন্মকে বিশুদ্ধ আকিদা ও ইসলামী আদর্শে গড়ে তুলতে মসজিদ, মাদরাসা, ওয়াজ-মাহফিল ও সামাজিক পরিসরে কার্যকর দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী। তিনি বলেন, মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, দ্বীনি ঐক্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। দ্বীনের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আলেমদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজের নৈতিক অবক্ষয় রোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতী সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে নোয়াখালী অঞ্চলে দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও আলেম সমাজের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে দ্বীনি কার্যক্রমকে গতিশীল করতে ওলামায়ে কেরামের সম্মিলিত প্রচেষ্টা এবং সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি করা প্রয়োজন।

সম্মেলনে নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মাশায়েখ, ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের দ্বীনি দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামের মৌলিক আকিদা সংরক্ষণ, দ্বীনি শিক্ষার প্রসার, সামাজিক অনাচার ও নৈতিক অবক্ষয় প্রতিরোধ এবং দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে নোয়াখালী অঞ্চলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দ্বীনি ও সামাজিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, ইতি পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

‎সাত বছরের সাজানো সংসার ভেঙে যায় মাত্র এক সপ্তাহ আগে। আর সেই ভাঙনের এক সপ্তাহের

বান্দরবানে সীমান্ত শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের কাছ থেকে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হয়েছে ‘টুঙ্গিপাড়া’

 খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে ‘টুঙ্গিপাড়া’ নাম

সতর্ক বিজিবি : গুলির মুখে পালাল বিএসএফ 

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাসহ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, ইতি পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর, পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু মাত্র ৭ দিন সময়

বান্দরবানে সীমান্ত শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

‘রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে’

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হয়েছে ‘টুঙ্গিপাড়া’

সতর্ক বিজিবি : গুলির মুখে পালাল বিএসএফ 

যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে :  প্রধানমন্ত্রী

ইসলামের আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল হতে হবে : মিজান সাঈদ

প্রায় দুই মাস চব্বিশ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

ইসরায়েল পেলো প্রথম মুসলিম ডেপুটি স্পিকার  

গাজীপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী