ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: শাহাদাত

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৫

আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও সকাল ৭টার আগে থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। কাজীর দেউড়ি গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আসকার দিঘির পাড়, জামালখান মোড় ও প্রেসক্লাব হয়ে চেরাগী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে অনুশোচনা নেই।’ দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, এখনো তাঁরা একইভাবে সক্রিয় রয়েছেন। আজকের কর্মসূচি প্রমাণ করেছে, বিএনপির নেতাকর্মীরা অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আগের মতোই সোচ্চার।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, যারা বোমাবাজি করছে, লুটপাট করছে, থানা থেকে বিভিন্ন সরঞ্জাম লুট করছে, পুলিশের ওপর হামলা করছে, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন করছে এবং যানবাহনে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।

নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবেন জানিয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করা হবে। যারা নাশকতা করবে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা রাজপথ ছাড়েননি। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, ‘আজকের এই কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে আছি। এ শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা হাজী নবাব খান, এস এম মুফিজ উল্লাহ, আলী আব্বাস খান, খন্দকার নুরুল ইসলাম, রাশেদ চৌধুরী, মো. হাসান, সাব্বির আহমেদ, সৈয়দ আবুল বশর, হাজী আবু ফয়েজ, নূর হোসেন নুরু, দিদারুল আলম, আলমগীর আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মো. সারোয়ার, চসিক জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, নাসিরাবাদ শ্রমিকদলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, অঙ্গসংগঠনের নেতা নাছির উদ্দীন চৌধুরী নাসিম, আবদুল আহাদ রিপন, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, বসিরুল ইসলাম পলাশ, সামিয়াত আমিন জিসান ও তরিকুল ইসলাম তানভীরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়ায় একই দিন ভোরে পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভালুকায় সড়কের পাশে পার্কিং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

আ.লীগের নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: শাহাদাত

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

যুক্তরাষ্ট্রের ৪ হাজার পরমাণু বোমার প্রয়োজন নেই, ১০টিই যথেষ্ট : ট্রাম্প

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত