ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

মোহাম্মদ তোফাইল
২২ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বোমা তৈরির সরঞ্জাম ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহনের তথ্য পায় বিজিবি। এর পরপরই ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঁচটি চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে সেগুলোর যাত্রীরা পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তিও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা দুটি অটোরিকশা আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসেন।

পরবর্তীতে অটোরিকশা দুটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, আইইডি, বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স যথাক্রমে ১৯ ও ১৮ বছর।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, গুলি, বোমা তৈরির উপকরণ, বৈদ্যুতিক তার, ডেটোনেটর, ককটেল ও বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য। এ ছাড়া অভিযানে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জামের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধার

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মমুখী দক্ষতা অর্জন ও হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রায়, রোহিঙ্গারা সেজদায় 

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায় হেফাজত