ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

আমার বার্তা অনলাইন
২২ নভেম্বর ২০২৬, ১৭:৩১

ফেনী সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে ৬ লক্ষ টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ফেনীর ডি রয়েল স্যালমনে এ উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেনী সাহিত্য ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক, আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রাজ্জাক, শায়খ সালাউদ্দিন জাহাঙ্গীর, শর্শদি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত ও মুফতি মুহাম্মদ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি আলাউদ্দিন নূরীসহ সংগঠনের সদস্য ও দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ এবং শিশুদের হাতে সাইকেল ও বিভিন্ন খেলনা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর কর্মময় জীবন, সাহিত্যচর্চা, গবেষণা ও সাংগঠনিক পথচলার বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। তাঁরা বলেন, তাঁর প্রয়াণে সাহিত্য ও সাংগঠনিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাঁর রেখে যাওয়া কর্ম ও আদর্শ ধারণ করে সাহিত্যচর্চা এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

ফেনী সাহিত্য ফোরামের পক্ষ থেকে জানানো হয়, মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.) দীর্ঘদিন সংগঠনের সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন ফেনী সাহিত্য ফোরামের অন্যতম রূপকার ও প্রতিষ্ঠাতা সভাপতি। একজন আলেম, লেখক, গবেষক ও সংগঠক হিসেবে সাহিত্যাঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর অকালপ্রয়াণে পরিবারটি গভীর শোকের পাশাপাশি আর্থিক সংকটেও পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, মরহুমের অবদান ও আন্তরিকতার প্রতি ফেনী সাহিত্য ফোরাম কৃতজ্ঞ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনী সাহিত্য ফোরাম মরহুমের পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে।

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বোমা তৈরির সরঞ্জাম

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধার

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মমুখী দক্ষতা অর্জন ও হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য  

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪ 

নিজের পদত্যাগ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অ্যাডভোকেট ফজলুর রহমান

আন্তর্জাতিক রায় বাস্তবায়ন চায় বিশ্ববাসী

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন