সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য সরকার অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেন্ডিং) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে এখনো এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।  

একটি দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হবে। আপাতত, সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি (শশরীরে) শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হবে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস আয়োজন করা হতে পারে।’

এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নেয়া হচ্ছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সমস্ত মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন শশরীরে ক্লাস নেওয়া হবে।

 


আমার বার্তা/এমই