যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৭:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদেরজন্য ১১ হাজার যক্ষ্মার চিকিৎসা ওষুধের কোর্স প্রদান করেছে যুক্তরাষ্ট্র সরকার

বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদেরজন্য ১১ হাজার যক্ষ্মার চিকিৎসা ওষুধের কোর্স প্রদান করেছে যুক্তরাষ্ট্র সরকার। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  ঢাকার একটি শীর্ষস্থানীয় যক্ষ্মা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ অনুদান তুলে ধরেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ অনুদানটি গুরুত্বপূর্ণ সরবরাহ ঘাটতি পূরণে সহায়তা করবে এবং দ্বিপাক্ষিক স্বাস্থ্য অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের নতুন পাঁচ বছর মেয়াদি কাঠামোর অধীনে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।


আমার বার্তা/এমই