ই-পেপার শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ারের ক্ষয়ক্ষতি

আমার বার্তা অনলাইন
২০ নভেম্বর ২০২৬, ১৪:৪৪

ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার (পিআইএফ টাওয়ার)। রিয়াদের এ ভবনটি সৌদির রাষ্ট্রায়ত্ত আর্থিক তহবিল ‘সোভেরেইন ওয়েলথ ফান্ড’-এর সদর দপ্তর।

হুথিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির সাত থেকে আটটি তলার জানালা ভেঙে চুরমার হয়ে গেছে; সেই সঙ্গে বেঁকে গেছে ভবনের ধাতব কাঠামোর কিছু অংশ।সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে টাওয়ারটির নাম উল্লেখ করা না হলেও, এসপিএ-র প্রকাশিত সংবাদে পিআইএফ টাওয়ারের ছবি দেখা গেছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রিয়াদের ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’ এলাকায় অবস্থিত পিআইএফ টাওয়ারটিতে হুথি হাশলার পর টাওয়ারটির আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

হামলার দায় স্বীকার করে বৃহস্পতিবারই বিবৃতিতে দিয়েছে হুথি গোষ্ঠী। সেই বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদের পিআইএফ টাওয়ার লক্ষ্য করে দু’বার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একবার ভোরবেলা, দ্বিতীয়বার সন্ধ্যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে বৃহস্পতিবার পিআইএফ টাওয়ারের পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদির দক্ষিণাঞ্চলে খামিস মুশাইত বিমান ঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলা পরিচালনা করেছে হুথি যোদ্ধারা। তবে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব হামলার তথ্য নিশ্চিত করা হয়নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বিকট শব্দে ঘুম ভাঙে সৌদির রাজধানীর বাসিন্দাদের। হামলার পর ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’ সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে হামলা করেছিল হুথি গোষ্ঠী। সেই হামলার মাত্র দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোগত স্থাপনায় হামলা করল ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি গোষ্ঠী।

গত সেপ্টেম্বর থেকে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার এবং সৌদির আরবের সঙ্গে হুথি বিদ্রোহীদের উত্তেজনা নতুন করে উসকে উঠেছে। সেই থেকেই সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা।

অন্যদিকে সৌদি-ইয়েমেন সামরিক জোটের মাধ্যমে ইয়েমেনের অভ্যন্তরে হুথি-নির্মূল অভিযানে ইয়েমেনি সেনাবাহিনীকে সহযোগিতা করছে সৌদি আরব। হুথি-নিয়ন্ত্রিত বার্তাসংস্থা সাবাহ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি বিমানগুলো হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে; তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে সাবাহ’র প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।

হুথি বিরোধীদের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক এ সংঘাত দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সেই পরিকল্পনার ওপর আঘাত হেনেছে, যার লক্ষ্য ছিল বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরবের অর্থনীতিকে উন্নত ও বৈচিত্র্যময় করে তোলা।

বুধবার রিয়াদে ক্রাউন প্রিন্স মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন। ইয়েমেন সংঘাত পুনরায় শুরুর পর থেকে সৌদি আরবে কুপারের এটি তৃতীয় প্রকাশ্য সফর।

সৌদির কর্মকর্তাদের পরিকল্পনা সম্পর্কে অবগত দুজন মার্কিন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, জানিয়েছেন, রিয়াদ এখন ধারণা করছে যে এই সংঘাত আরও ছয় মাস পর্যন্ত চলতে পারে। সৌদি পরিকল্পনার বিষয়ে অবগত তৃতীয় একটি সূত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সূত্র : রয়টার্স

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

গতকাল ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ও ‘বিশ্ব আদালত’ নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস

ভোটার তালিকা সংশোধনে সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করছে ভারত: মার্কিন কমিশন

ভোটার তালিকা সংশোধনের নামে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বৈষম্য ও নিপীড়ন বাড়ানো হয়েছে বলে অভিযোগ

যুক্তরাষ্ট্রের ৪ হাজার পরমাণু বোমার প্রয়োজন নেই, ১০টিই যথেষ্ট : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে বর্তমানে ৪ হাজার পারমাণবিক বোমা মজুত আছে। এত সংখ্যক পারমাণবিক বোমার

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

ইরান রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই মুফতি রুহুল আমিনকে মুক্তি দাবি

সৌ‌দিতে খেলতে গিয়ে ইসলাম গ্রহণ করে ওমরায় ব্রাজিলের তরুণী

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খেলে চুলের যেসব উপকার হয়

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

ডেমরায় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অব ডিরেক্টর হলেন জয়াবর্ধনে

ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় আকভান, সমুদ্রবন্দরে এখনও সতর্কতা

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ারের ক্ষয়ক্ষতি

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

আইসিজের রায়ে আবেগাপ্লুত রোহিঙ্গারা, চান নিরাপদ প্রত্যাবাসন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

‘আকভান’ আছড়ে পড়ল ভারতের উপকূলে, যশোরে সর্বোচ্চ ১২৩ মিমি বৃষ্টি

দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ