প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেইভাবে দেশ চালাতে কাজ করবে সরকার।

শনিবার (২১ মার্চ) ঈদের দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়ার জন্য সরকার কাজ করবে। ৭১ ও ২৪ সালের যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে।”

তিনি আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তিপূর্ণ সমৃদ্ধি অর্জনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, জাতির সার্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে ঐক্যই একমাত্র পথ।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই বার্তা একদিকে উৎসবের আনন্দকে উজ্জ্বল করেছে, অন্যদিকে দেশ গঠনের প্রতি দায়িত্বশীল মনোভাবও প্রতিফলিত করেছে।