ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১১:১০

ট্রেন চলাচলের সবকিছু স্মুথলি চলেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সকাল থেকে আমি যতটা জানি যে তিনটি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা আসতে দেরি করেছে। সেটার হুইল স্লিপ করেছিল।

তিনি বলেন, সেটাও একটা অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ। খড় নেড়ে দেয় শুকানোর জন্য। তাতে স্লিপ করেছে ট্রেনের হুইল। পরে আমাদের রিলিফ ট্রেন দিয়ে সেটাকে নিয়ে আসা হয়েছে। ওই কারণে একটু দুইটা ট্রেন সম্ভবত ডিলে হয়েছে। দুটি বা তিনটি ট্রেন মনে হয়- ২০ মিনিট একটা, এক ঘণ্টা, একটা, আরেকটা মনে হয় দুই ঘণ্টা হয়ে যাবে ডিলে। এছাড়া বাকিগুলো ঠিক আছে।

রোববার (২৪ মে) ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার ব্যবস্থাপনা দেখতে এসে তিনি এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। আমরা ৩২ হাজার মানুষকে আন্তনগর ট্রেনে প্রতিদিন যাত্রার সুযোগ করে দিতে পারি। ঈদ উপলক্ষ্যে আরো ২৫ শতাংশ বৃদ্ধি করে ৪ হাজারের মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারি। লক্ষ লক্ষ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে। তো সেইটা একটু চ্যালেঞ্জ।

তিনি বলেন, যে হারে আমাদের চাহিদা সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা, লোকোমোটিভ, কোচ এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি এটা সত্য। যে সব জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেসব জায়গা চিহ্নিত করে এবার আমরা ঈদের আগে বিশেষ ব্যবস্থা নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় আমরা সতর্ক আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে বড় কোনো বিপর্যয় হবে না। এতটুকু আমরা নিশ্চিত করতে পেরেছি। আমাদের ব্যবস্থাপনায় আমরা সর্বোচ্চ মনোযোগ রেখেছি।

রেলমন্ত্রী বলেন, ট্রেন লাইনের উপর খড় নাড়ছে, কিলোমিটার টু কিলোমিটার সেখানে ওটা সরাতে গিয়ে জনগণ ক্রোধ হয়ে আমাদের কর্মচারীদের মারধর করে। এরকম একটা অবস্থা তো আছে। আবার যে সব স্টেশনগুলো সিকিউর না, সেগুলো একেবারে আবদ্ধ করা যায়নি, প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করবেন- সেটাও করা যায়নি।

শেখ রবিউল আলম বলেন, এরকম একটা ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি। আমি মনে করছি স্বস্তি হবে। আর পরিবেশের অনেকটা উন্নতি হয়েছে। যাত্রীরা আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল। এখন যে কোনো সময়ের চেয়ে সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, ভালো টিকিট বিক্রি হয়েছে। সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। সবসময় তদারকি আছে। অনলাইনের ভিত্তিতে যে আগে নক করেছে তাকে আমরা টিকিটটা দিতে সক্ষম হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন- রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ।

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধে দুই সাংবাদিক (সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল হক বাবু) গ্রেপ্তারের ক্ষেত্রে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে (এসজেটি) ২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

বান্দরবান ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক