দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি: সংসদে সংস্কৃতিমন্ত্রী
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আইন ২০১০ এর তফসিল (সংশোধিত-১৯) অনুযায়ী গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬,৫০,১৫৯ জন। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।
আমার বার্তা /জেএইচ
