সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৫:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (০৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোকে নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে।

সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

সরকারি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সেই কর্মসূচির অংশ হিসেবেই সরকারি দাপ্তরিক যোগাযোগে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের এ নির্দেশনা দেওয়া হয়েছে।


আমার বার্তা/এমই