মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৩:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।
এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
