৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সভাপতি তাছবীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন শফিক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবির সহ-সভাপতি, মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়া যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান সৈকত কোষাধ্যক্ষ।

এ ছাড়া মিছ. মলিহা খানম মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদ আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিম উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিরুপম মজুমদার সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মো. সবুজ হাসান সহ-কোষাধ্যক্ষ এবং জিমরান মোহাম্মদ সায়েক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।