দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভারতীয় হাইকমিশনার প্রতিমন্ত্রীকে তার নতুন পদে নিয়োগের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বিষয়াবলি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন; যার মধ্যে নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং জনগণের কল্যাণে নিহিত বিষয়গুলোতে ভারতের সঙ্গে একটি দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।