ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই।

সোমবার দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

আন্দালিভ রহমান পার্থ বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও তাদের শিক্ষা হয়নি।

তিনি আরও বলেন, দেশে ৮ মাসে কোনো ব্যাংক লুট নাই, বিদ্যুৎ এর করাপশন নাই। তাই হাইপ ক্রিয়েট করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। তাদের সাংগঠনিক তৎপরতার নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই সহিংস কার্যক্রম করছে আওয়ামী লীগ। সহিংস আন্দোলন করে ফিরে আসতে চায়, এটা পলিটিকাল স্টেপ নয়।

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে এটা জাতিকে বুঝাতে পারিনি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং সেক্টরের ব্যালান্সশীট চুরি করে নিয়ে গেছে। এর দায়ভার নয়, কিন্তু দায়িত্ব নিতে দেশ চালাচ্ছে সরকার। ওভার প্রাইসে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস, গণহত্যা করে যারা পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত

৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গঠনের এই আট মাসে কোনও গুম

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন

আবার আইসিসির নির্বাচিত চেয়ারম্যান জয় শাহ