স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৫:১৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ মার্চ) দুপুরে এ শোকবিবৃতি প্রদান করেন তিনি।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, শনিবার সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা দেড়টায় চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহর কাছে দিলারা হাফিজের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যেন শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।
