বাংলাদেশকে তাসকিনের আরও অনেক কিছু দেয়ার বাকি: সিমন্স

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:০১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

অস্ট্রেলিয়া সফর শেষে বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। ইতোমধ্যে রোডেশীয়দের বিপক্ষে টেস্ট খেলতে প্রথম বহর পৌঁছেছে জিম্বাবুয়েতে। আজ বুধাবার টাইগারদের দ্বিতীয় বহর যাবে সেখানে। যদিও টেস্ট ম্যাচ থেকে বিশ্রামে রয়েছে তাসকিন আহমেদ। যে কারণে গতকাল একটি অনুষ্ঠানে যোগ দেন এই পেসার।

উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও। পরে তাসকিনকে নিয়ে সিমন্স বলেন, ‘ক্রিকেটের বাইরে তাসকিনের পদক্ষেপ দেখে আমি খুশি, যদিও বাংলাদেশের ক্রিকেটে তার দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে।’

তাসকিন বলেন, ‘আমি হঠাৎ টেপ ক্রিকেটে না। টেপ ক্রিকেট দিয়েই তো আমি শুরু করেছিলাম । শুধু আমি না, এখানে বেশিরভাগ প্লেয়াররাই টেপ ক্রিকেট দিয়েই শুরু করেছে। এরপর আমরা আস্তে আস্তে ক্রিকেট বলে এসেছি। আমি টেপ টেনিস দিয়ে স্টার্ট করেছি। বড় হয়েছি। অনেক টেপ টেনিস খেলতাম... তো আমি ছোট থেকেই বেশ জোরে বল করতাম।’

ক্রিকেট তাসকিনের প্যাশন জানিয়ে বলেন, ‘ক্রিকেট আমার শুধু প্রফেশন না, ইটস মাই প্যাশন। এটা আমার ব্লাডে আছে। আমি আসলে ক্রিকেট খেলা ছাড়া ঠিকমতো মানে জানি না... বাট ক্রিকেট ছাড়া আমি কোন কিছু চিন্তাও করতে পারি না আসলে।’

‘সামনে আমাদের অনেক ক্রিকেট খেলা আছে যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি এবং দেশকে আরো রিপ্রেজেন্ট করতে পারি লম্বা সময়।’