১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬ ● ০৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৮ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১৭৮৬ - কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।
    ১৮০০ - শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘মঙ্গল সমাচার’ প্রকাশিত হয়।
    ১৮৭১ - ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
    ১৯৪৪ - চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
    ১৯৬৫ - সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।
    ১৯৯৪ - বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয়।
    ২০২০ - করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৬৯০ - ক্রিস্টিয়ান গোল্ডবাখ, প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
    ১৭৮২ - জন সি. ক্যালহাউন, আমেরিকার আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট।
    ১৮২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র‌্যান্ডাল ক্রেমার।
    ১৮৩৭ - গ্রোভার ক্লিভ্‌ল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।
    ১৮৫৮ - ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক একজন জার্মান উদ্ভাবক রুডলফ ডিজেল।
    ১৮৬৯ - ইংরেজ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন।
    ১৮৭৪ - রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ।
    ১৮৭৭ - অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল।
    ১৯০১ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। 
    ১৯০৩ - ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী গালেয়াযো কিয়ান।
    ১৯১০ - শিশু সাহিত্যিক বিমল ঘোষ।
    ১৯১২ - বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক।
    ১৯২৬ - হিমানীশ গোস্বামী বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ৷
    ১৯২৮ - রাজনীতিবিদ ও ১২ তম প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস।
    ১৯৩২ - ফ্রাঙ্ক নাগাই জাপানি গায়ক।
    ১৯৩৩ - পূর্ণদাস বাউল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি বাউল সঙ্গীত শিল্পী।
    ১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ এফ. ডব্লিউ. ডি ক্লার্ক।
    ১৯৩৮ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর।
    ১৯৩৯ - রন অ্যাটকিনসন,সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়
    ১৯৪৭ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ডেভিড লয়েড।
    ১৯৫০ - জেজি হার্টজলার জন গারম্যান হার্টজলার আমেরিকার অভিনেতা।
    ১৯৫৯ - ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লুক বেসন।
    ১৯৭০ - আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও রাপার কুইন লাতিফা।
    ১৯৮১ - জার্মান ফুটবলার টম স্টারকে।
    ১৯৮৭ - আর্জেন্টিনার ফুটবলার মাউরো যারাটে।
    ১৯৯৬ - ম্যাডেলিন ক্যারল, আমেরিকান অভিনেত্রী।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ২৩৫ - সেভেরাস আলেকসান্দার, রোমান সম্রাট।
    ৯৭৮ - এডওয়ার্ড মার্টার, ইংরেজ রাজা।
    ১৭৪৫ - রবার্ট ওয়ালপলে, ইংরেজ পণ্ডিত ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
    ১৮৪৫ - জনি অ্যাপলসিড আমেরিকার নার্সারিম্যান।
    ১৮৭১ - অগাস্টাস ডি মর্গান, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ।
    ১৯০৭ - মারকেলিন বেরথেলট, ফরাসি রসায়নবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।
    ১৯৭৪ - বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি।
    ১৯৭৯ - আবুল মনসুর আহমেদ, বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ।
    ১৯৮০ - এরিক ফ্রম, জার্মান মনোবিজ্ঞানী ও দার্শনিক।
    ১৯৯৬ - অডসেয়াস এলয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
    ২০০৭ - বব উলমার, ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ। 
    ২০০৮ - অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার। (জ. ১৯৫৪)
    ২০০৯ - নাতাশা রিচার্ডসন, ইংরেজ অভিনেত্রী।
    ২০০৯ - রামকুমার চট্টোপাধ্যায়, ভারতীয় গায়ক ও সুরকার। 
    ২০২২ - সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক। 
    ২০২৪ - বাংলাদেশি জনপ্রিয় সংগীত শিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ।

আমার বার্তা/এমই