২৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৯:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ শুক্রবার, ২৬ জুন ২০২৬ ● ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১২৮৪ - কিংবদন্তির হ্যামিলন এর বংশীবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে যান।
    ১৪৮৩ - রাজা ৩য় রিচার্ড ইংল্যান্ড এর রাজা হন।
    ১৫৩৯ - চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।
    ১৮১৯ - বাই সাইকেল এর পেটেন্ট করা হয়।
    ১৮৩০ - রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ।
    ১৮৪২ - ইংরেজ সৈন্য চীনের সাংহাই বন্দর অধিকার করে।
    ১৮৪৭ - লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
    ১৮৪৮ - আমেরিকায় খাদ্য আইন চালু হয়।
    ১৮৯৪ - কার্ল বেঞ্জ গ্যাসোলিনচালিত গাড়ির প্যাটেন্ট পান।
    ১৮৯৬ - আমেরিকায় প্রথম সিনেমা হল চালু হয়।
    ১৯২৪ - আমেরিকান সৈন্যরা ডোমিনিয়ন রিপাবলিক ত্যাগ করে।
    ১৯৩৪ - প্রথম বারের মত ব্যবহারিক হেলিকপ্টারফক উল্‌ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে।
    ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
    ১৯৪১ - ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
    ১৯৪৫ - সানফ্রান্সিসকোতে জাতিসংঘ প্রতিষ্ঠায় জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। ৫০টি দেশের প্রতিনিধিদের স্বাক্ষর করে।
    ১৯৪৫ - ব্রিটেনের লেবার পার্টি জয়লাভ করার পর উইনস্টন চার্চিল ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
    ১৯৪৮ - পশ্চিমা জোট বার্লিন এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়।
    ১৯৫২ - মিশর এর রাজা ফারুক তার ছেলে ফুয়াদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
    ১৯৫৭ - গুয়েতেমালার একনায়ক কার্লোস ক্যাস্টিলো আরমাস নিহত হন।
    ১৯৫৯ - উত্তর আমেরিকার মহাসাগরগামী জাহাজের জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়।
    ১৯৬০ - সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।
    ১৯৬০ - গণপ্রজাতন্ত্রী মালাগাছি নামে মাদাগাস্কারের স্বাধীনতা লাভ।
    ১৯৭৪ - প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পণ্য বিক্রয় হয়। পণ্যটি ছিল চ্যুইং গাম।
    ১৯৭৬ - সি এন টাওয়ার যেটি তৎকালীন পৃথিবীর উঁচুতম ভবন, খুলে দেয়া হয়।
    ১৯৭৭ - এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।
    ১৯৭৮ - উইনিপেগ এর উদ্দেশ্যে যাত্রা করা এয়ার কানাডা ফ্লাইট ১৮৯ বিধ্বস্ত হয়।
    ১৯৭৮ - দক্ষিণ ইয়েমেনে সামরিক অভ্যুত্থান ঘটে।
    ১৯৭৯ - কিংবদন্তির মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।
    ১৯৯১ - রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পাণ্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়।
    ১৯৯২ - বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর।
    ২০০০ - এই দিন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৫৭৫ - ডেনমার্ক ও নরওয়ের রানি অ্যান ক্যাথরিন।
    ১৮৩৮ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। 
    ১৮৭৩ - গওহর জান, ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী। 
    ১৮৮৫ - সুইস মনোবিদ ও চিকিৎসক কার্ল গুস্তাফ ইয়ুং।
    ১৮৮৭ - যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার একজন কবি ও লেখক। 
    ১৮৯২ - পার্ল এস. বাক, মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক।
    ১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির প্রথম সমাজতন্ত্রবাদী রাষ্ট্রপতি। 
    ১৯১২ - জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
    ১৯১৩ - এমে সেজায়ার, মার্তিনিকের একজন ফ্রাঙ্কোফোন কবি, লেখক, এবং রাজনীতিবিদ।
    ১৯১৪ - সুলতান আহমদ নানুপুরী, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। 
    ১৯২১ - ভিয়োলেট জাবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ফ্রেন্স-ব্রিটিশ গুপ্তচর। 
    ১৯২২ - এলিনর পার্কার, মার্কিন অভিনেত্রী। 
    ১৯৩৪ - কামাল লোহানী, বাংলাদেশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। 
    ১৯৩৭ - রবার্ট কোলম্যান রিচার্ডসন, মার্কিন পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানী। (মৃ. ২০১৩)
    ১৯৪০ - কেতকী কুশারী ডাইসন, ভারতীয় বংশোদ্ভূত কবি, লেখিকা, অনুবাদক ও গবেষক।
    ১৯৫১ - গ্যারি গিলমোর, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৬৮ - পাওলো মালদিনি, ইতালীয় ফুটবলার।
    ১৯৭০ - পল টমাস অ্যান্ডারসন, মার্কিন চলচ্চিত্র নির্মাতা।
    ১৯৭৬ - পমি এমবাঙ্গা, জিম্বাবুয়ের আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৮৩ - নিক কম্পটন, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
    ১৯৮৭ - সামির নাসরি, ফরাসি ফুটবলার।
    ১৯৯৩ - আরিয়ানা গ্রান্দে, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১২৭৪ - নাসির আল দীন তুসী, পারস্য বিজ্ঞানী ও লেখক। 
    ১৫৪১ - ফ্রান্সিসকো পিসার্‌রো, স্পেনীয় দখলদার। 
    ১৮৩০ - ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ।
    ১৮৩৬ - ক্লদ জোসেফ রুজে দ্য লিল, ফরাসি জাতীয় সংগীতের লেখক।
    ১৯০২ - ইংল্যান্ডের তৃতীয় হেনরির স্ত্রী ইলিয়েনর।
    ১৯৩৭ - যোগীন্দ্রনাথ সরকার, বাঙালি শিশুসাহিত্যিক।
    ১৯৩৯ - ফোর্ড ম্যাডক্স ফোর্ড, ইংরেজ ঔপন্যাসিক, কবি, সমালোচক ও সম্পাদক। 
    ১৯৪৩ - কার্ল লান্ডষ্টাইনার, নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক। 
    ১৯৬৪ - নগেন্দ্রচন্দ্র শ্যাম, শিলচরের আইনজীবী, সাহিত্যিক ও সাংবাদিক।
    ১৯৯৪ - জাহানারা ইমাম, বাংলাদেশী লেখিকা।
    ২০০৪ - এম আর আখতার মুকুল, বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্রের পরিচালক, লেখক ও কথক।
    ২০১৫ - ইয়েভগেনি প্রিমাকভ, রুশ রাজনীতিবিদ ও কূটনীতিক। 

ছুটি ও অন্যান্য :

    আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস
    আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

আমার বার্তা/এমই