ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

জকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ৩০ ডিসেম্বর

জবি প্রতিনিধি:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিশেষ সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে খুলছে। এ সময়ের মধ্যেই বাকি কাজগুলো শেষ করা হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।’

নির্বাচন কমিশনার ইতিমধ্যে জকসু নির্বাচন ২০২৫–এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে।

পরিবর্তিত তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট হবে ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার)। ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই দিনে, ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা। নির্বাচনী প্রচারণা চলবে ১৫ থেকে ২৭ ডিসেম্বর মোট ১৩ দিন। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা হবে ভোটগ্রহণ শেষে একই দিন, আর ফল ঘোষণা করা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।

এর আগে ভূমিকম্প আতঙ্কে ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। পরে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সময়ে জকসু নির্বাচন কমিশন ডোপ টেস্টসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশও স্থগিত রাখা হয়।

আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/এমই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন।  সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি