ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকরা।

‎এ সময় জকসুর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং জবি শাখা ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী মোছা. সুখীমন খাতুন বলেন, হিজাব মুসলিমদের পোশাক এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু নিকাব মুসলিমদের কোনো ড্রেস নয় এমন মন্তব্য আসলে বিভ্রান্তিকর। এখানে মূল বিষয়টি হলো মুখমণ্ডল ঢেকে রাখা। কোরআন ও হাদিসের আলোকে একজন মুসলিম যদি পরিপূর্ণ পর্দা মেনে চলতে চান, তাহলে তিনি মুখমণ্ডলও ঢেকে রাখতে পারেন। কারণ মানুষের সৌন্দর্য মূলত তার চেহারা বা মুখমণ্ডলের মাধ্যমেই প্রকাশ পায়।

‎তিনি আরও বলেন, কেউ যদি মুসলিম হিসেবে তার ধর্মীয় বিশ্বাস ও ইসলামি সংস্কৃতির অংশ হিসেবে পরিপূর্ণ পর্দা পালন করতে চান, তাহলে সেখানে বাধা দেওয়ার অধিকার কারও নেই। এটি ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার বিষয়।

‎সুখীমন খাতুন বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশে বহু মানুষ ধর্মীয় অনুশাসন অনুযায়ী মুখমণ্ডল ঢেকে রাখেন বা নিকাব ব্যবহার করেন। কিন্তু দুঃখজনকভাবে এই বিষয়টি নিয়ে বারবার কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎মানববন্ধনের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, এই মানববন্ধনের মাধ্যমে আমরা সবার প্রতি আহ্বান জানাতে চাই সম্প্রীতির বাংলাদেশে যেন প্রত্যেকে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারে। ইসলামি সংস্কৃতি অনুযায়ী পরিপূর্ণ হিজাব ও নিকাব পালন নিয়ে যেন কোনো কটূক্তি বা কুরুচিপূর্ণ মন্তব্য না করা হয় এবং সবাই আমাদের প্রতি সহমর্মী হয়।

আমার বার্তা/এল/এমই

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়;

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট  নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।    পবিত্র

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো