ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারে নতুন ৫ সিদ্ধান্ত

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৩:১৮

গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় দুষ্কৃতিকারীকে গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম।

সংবাদ সম্মেলনে ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব বলেন, গত ১২ই মে রাতে সংঘটিত এ ন্যাক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, ঘটনার পর বিভিন্ন ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট মহলের দাবির প্রেক্ষিতে ১৪ই মে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।

এছাড়া বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে “শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩” অনুযায়ী স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম নতুন গৃহীত ৫ দফা তুলে ধরে বলেন– ঘটনার তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে; একই সঙ্গে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে; জেলা পুলিশ, র‍্যাব, ডিবি, পিবিআই, সিআইডি ও ডিএমপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে গ্রেফতারে যৌথভাবে অভিযান পরিচালনা করছে; প্রযুক্তিগত সহায়তায় পুলিশ সাইবার টিম ও র‍্যাব ইন্টেলিজেন্স উইংও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের দাবি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, সহকারী প্রক্টরবৃন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুশ কবি আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতে বিশেষ উদ্যোগ

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা

জাবিপ্রবির নেতৃত্বে বাকৃবির অধ্যাপক ড. আমির হোসেন

উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমির হোসেনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ