ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১৬:৩৯

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তার নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণ হতে যাওয়া চারটি নতুন আবাসিক হলের মধ্যে একটি হলের নাম হবে ‘শহীদ আবু সাঈদ হল’। তিনি বলেন, শহীদ আবু সাঈদ একজন জাতীয় বীর। ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি ও জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখতে হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আমার বার্তা/এমই

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

টেলিগ্রাম গ্রুপে নিষিদ্ধঘোষিত একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারকে উৎখাতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?