ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের একজন সদস্যের ওপর হামলা

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬

রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস নামে একটি সংগঠনের এক সদস্যের ওপর হামলা হয়েছে। তার নাম রেজোয়ান হোসেন (২৩)। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৮ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, উত্তরা পাবলিক কলেজের পাশে জুলাই রেবেলস নামের একটি সংগঠনের অফিস রয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের সদস্য রেজোয়ান হোসেন অফিসকক্ষে বসেছিলেন। সে সময় চার-পাঁচজনের একটি দল অফিসে ঢুকে কথা কাটাকাটি এবং মারধর করেছে বলে আমরা খবর পাই।

তিনি বলেন, মারধরের ঘটনায় হামলাকারীদের একজন রেজোয়ানের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে উত্তরার ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। তিনি সুস্থ আছেন।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়