ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

অভিযান শুরুর ৫ মিনিটেই ফুটপাত খালি, মুহূর্তেই সরলো হোটেলের মালামাল

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১২:২৬

রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযান শুরুর কয়েক মিনিটের মধ্যেই দোকানি ও ব্যবসায়ীরা নিজ উদ্যোগে তাদের মালামাল সরিয়ে নিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে অভিযান শুরু হলে এ চিত্র দেখা যায়।

ডিএমপি কমিশনারের সাম্প্রতিক গণবিজ্ঞপ্তির আলোকে পরিচালিত এই অভিযানের শুরুতেই এলাকাজুড়ে এক ধরনের সতর্কতা তৈরি হয়। সরেজমিনে দেখা যায়, অভিযান শুরুর ৫ মিনিটের মধ্যেই ফুটপাত ও সড়কের ওপর রাখা দোকানের বর্ধিত অংশ, রান্নার সরঞ্জাম, গ্রিল মেশিন, আসবাবপত্র এবং বিভিন্ন ওয়ার্কশপের যন্ত্রপাতি দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এরমধ্যেই ফুটপাতে রাখা কয়েকটি হোটেলের জিনিসপত্র জব্দ করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। নিয়মিত নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনার ফলে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। তাই অভিযানের উপস্থিতি টের পেয়েই তারা দ্রুত মালামাল সরিয়ে নিয়েছেন।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান বলেন, আমরা ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করছি। সামনেও তদারকি বজায় রাখা হবে।

তিনি আরও জানান, অভিযানে ডিএমপির একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এ ছাড়া ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

রাজধানীর যানজট নিরসন ও পথচারীদের চলাচল সুগম করতে মালিবাগ রেলগেট থেকে রামপুরা কাঁচাবাজার পর্যন্ত এলাকায়

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করার খবর

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।  শনিবার (৪ এপ্রিল) দুপুরে

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?