ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৩:৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গোহোল থেকে ১৬০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস ও একটি গোয়েন্দা সংস্থার যৌথ দল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুল্ক গোয়েন্দাদের দাবি, উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি, যার বর্তমান বাজারমূল্যে প্রায় ৪৫ কোটি টাকা।

কাস্টমস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দাসহ গোয়েন্দাদের যৌথ দলটি। এ সময় বিমানের উড়োজাহাজটির কার্গোহোল (মালামাল বহনের অংশ) থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

বিপুল পরিমাণ সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান। তিনি বলেন, দুবাই থেকে আসা বিমানের কার্গোহোল থেকে ১৬০টি সোনার বার জব্দ করা হয়েছে। সোনার চালানটির প্রকৃত বাহক বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সোনার চালানটি কীভাবে বিমানের কার্গোহোলে পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আমার বার্তা /জেএইচ

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

রাজধানীর বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা

পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

পুরান ঢাকার বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু

ডিমের দাম বেড়েছে, মাছের দামও চড়া

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের পর উচ্ছেদ অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। পরে প্রশাসকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?