ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

আমার বার্তা অনলাইন
১০ নভেম্বর ২০২৫, ১০:৫০

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে আরিফ মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় অপর গুলিবিদ্ধ ইমরানকে মুমূর্ষ অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম আরিফ মিয়া। তিনি পেশায় শ্রমিক।

জানা যায়, বেশ কিছুদিন ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লা কান্দি ইউনিয়নে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। একপক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক। অপর পক্ষে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও তার অনুসারীরা। গত এক সপ্তাহ আগে ওই বিরোধের জেরে তুহিন দেওয়ান নামের এক যুবক খুন হয়। নিহত তুহিন ওয়াহিদ-আতিক গ্রুপের সমর্থক ছিলেন। তুহিন হত্যার প্রতিশোধ নিতে আজ সোমবার ভোর ওয়াহিদ-আতিক গ্রুপের লোকজন প্রতিপক্ষ উজির আলী-আওলাদ গ্রুপের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এতে আরিফ মিয়া নিহত ও ইমরান গুলিবিদ্ধ হয়।

জানা গেছে, ২০২৪ এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দল ভারী করতে থাকে বিএনপির দুটি পক্ষই। এর আগে গত ৫ সেপ্টেম্বর দুপক্ষের দ্বন্দ্বে আটজন গুলিবিদ্ধ হন।

নিহতের স্বজনরা বলেন, নিহত আরিফ মীর সকালে তার বাড়ির পাশে টিউবওয়েলে মুখ ধোয়ার সময় প্রতিপক্ষের লোকজন একটি ট্রলারে করে এসে তাকে গুলি করে হত্যা করে। এ সময় তারা ঘুমন্ত গ্রামবাসীর ওপর হামলা চালায় তাদের বাড়িঘর ভাঙচুর করেও বলে জানান নিয়তের স্বজনরা।

নিহতের বোন ফাতেমা বলেন, আমার ভাই নিরীহ লোক ছিল। কোন দল করতো না। আতিক মল্লিক, জাহাঙ্গীর ইউসুফের নেতৃত্বে এক থেকে দেড়শ লোক ভোর ৫টার দিকে ককটেল, বন্দুক নিয়ে আমাদের চর ডুমুরিয়া গ্রামে এসে হামলা চালায়। তারা একাধিক বাড়িতে গুলি, ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর ও লুটপাট করে।

নিহতের স্ত্রী পারুল বেগম বলেন, ভোর ৫টা হতে ওরা আমাদের গ্রামে হামলা চালাচ্ছে। আমার স্বামী কোনো দল করত না। শ্রমিকের কাজ করতো। সকালবেলা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওরা ৬০ থেকে ৭০ জন আমার বাড়িতে এসে ওকে গুলি করে চলে যায়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের হাসপাতালে পৌনে ৮টার দিকে আনা হয়েছিল। এদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। অপরজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল সাইফুল আলম বলেন, যিনি নিহত হয়েছেন তার মরদেহ হাসপাতালে রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এই অঞ্চলে একাধিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

চাঁদপুরে তিন দোকান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের পুরান বাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন দোকান

মানিকগঞ্জের ঘিওরে নদীতে উল্টে পড়লো সারবোঝাই ট্রাক

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। দুর্ঘটনায় প্রায় ছয় লক্ষাধিক টাকার

ওসমান হাদি হত্যাচেষ্টা : বেনাপোল সীমান্তে নজর দারি বাড়িয়েছে বিজিবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য যশোরের

আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো রাজশাহী বিভাগীয় ইজতেমা

রাজশাহীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হলো।  রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই পুরো মাঠ আর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ