ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আ.লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা ফখরুলের

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১৭:৫৯
ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই গণহত্যার জন্য অভিযুক্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেব।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৫ আগস্টেই বলেছিলেন আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনাকে বলতে চাই- অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।

আগামী ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়, নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।

জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল পিআর পদ্ধতির নামে জনগণের ওপর জবরদস্তি করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।

বিএনপি গণভোট ও নির্বাচন একই দিনে চায় জানিয়ে ফখরুল বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।

সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আমার বার্তা/এমই

চাঁদপুরে তিন দোকান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের পুরান বাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন দোকান

মানিকগঞ্জের ঘিওরে নদীতে উল্টে পড়লো সারবোঝাই ট্রাক

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। দুর্ঘটনায় প্রায় ছয় লক্ষাধিক টাকার

ওসমান হাদি হত্যাচেষ্টা : বেনাপোল সীমান্তে নজর দারি বাড়িয়েছে বিজিবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য যশোরের

আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো রাজশাহী বিভাগীয় ইজতেমা

রাজশাহীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হলো।  রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই পুরো মাঠ আর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ