ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০১
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০৩

সূর্য উঠার আগেই কুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে মাঠে হাজির হাজারও তরুণ-যুবকরা। উপলক্ষ্য চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বড় আয়োজনে অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই ম্যারাথন দৌড়ের উন্মাদনায় মেতে উঠে চাঁপাইনবাবগঞ্জের প্রায় সাড়ে ৬ হাজার তরুণ-যুবক। এই প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, আগামীর তারুণ্যের বাংলাদেশ গড়তে এবং যুব সমাজকে সুস্থ জীবন ধরে রাখতে এই আয়োজন করা হয়েছে। দৌড়বিদদেরও প্রত্যাশা, প্রতিবছর আয়োজন হোক এই ম্যারাথন।

রাজধানী ঢাকাসহ সারাদেশের অন্তত সাড়ে ৬ হাজার দৌড়বিদ অংশ নেন এই প্রতিযোগিতায়। জেলা শহরের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু করে প্রায় ৩২ কিলোমিটার দৌড়িয়ে শেষ হয় সদর উপজেলার দেবিনগর এলাকায়। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণরা।

আয়োজকরা জানান, জেলা-উপজেলায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় হাতের মুঠোয় ডিজিটাল ডিভাইস, মাদক ও নানান অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যুব সমাজ। ঝরে পড়ছে শিক্ষার্থীরা সংখ্যা। তাই তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন করা হয়েছে। ম্যারাথন প্রতিযোগিতার মতো আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

তারা আরও জানান, সাড়ে ৬ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করলেও অংশগ্রহণকারীর সংখ্যা আরও বেশি ছিল। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সফল করতে ১৩টি পয়েন্টে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছিল। যেখানে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও সুপেয় পানির ব্যবস্থা করেছিল চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও জরুরি সহায়তায় কাজ করে স্বেচ্ছাসেবকরা।

ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, একটি আধুনিক, মানসম্মত ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে এমন আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজনর কোনো বিকল্প নেই। তারাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আগামীতেও এমন আয়োজন করা হবে।

আমার বার্তা/এল/এমই

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

চট্টগ্রাম মিরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কনের নানি

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই, যে

সাতক্ষীরার তালায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

সাতক্ষীরার তালায় বাসচাপায় নাজমুল হাসান রানা (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩

রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরদেহ উদ্ধার করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

হজের বিমান ভাড়া স্থানান্তর করেনি ৪২ এজেন্সি, ব্যাখ্যা চাইল মন্ত্রণালয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম

ভোটের ট্রেনে ২০৪৫ জন, আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকেই

ঢাকায় নিজ বাসভবনে ওয়ার্ড জামায়াতের নেতাকে হত্যা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

আইপিএলে খেলা পেসারকে বিশ্বকাপের জন্য ভিসা দিচ্ছে না ভারত

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ ইসলাম

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

নির্বাচন সুষ্ঠু হলেও অর্থবহ হবে কিনা সন্দেহ দেবপ্রিয় ভট্টাচার্যের

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

এক কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ