ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে আজ গণভোটসহ পাঁচ দাবিতে ৮ দলীয় জোটের সমাবেশ

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

চট্টগ্রামে ৮ দলীয় জোটের ডাকা গণসমাবেশ আজ বুধবার লালদীঘির ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক দলগুলো আশা করছে, যৌক্তিক পাঁচ দফা দাবির সমর্থনে এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশকে সফল করতে ইতোমধ্যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মাইকিং, প্রচার এবং প্রস্তুতিমূলক আয়োজন শেষ করেছে আয়োজকেরা। চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ জানান, আশেপাশের এলাকা থেকে নেতাকর্মীরা রওনা হচ্ছেন এবং জুমার নামাজ শেষেই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম।

আয়োজকেরা জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি এখন জনগণের সার্বিক প্রত্যাশায় পরিণত হয়েছে। তাদের মতে, বিগত সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে এবং রাষ্ট্রকে দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে। এই অপরাধগুলোর দৃশ্যমান বিচার ছাড়া দেশে গণতন্ত্র স্থায়ী হবে না।

৮ দলের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে–

১. জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন।

২. জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।

৩. সব দলের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা।

৪. বিগত সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির দৃশ্যমান বিচার নিশ্চিত করা।

৫. স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন—ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী জাতীয় নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

আমার বার্তা/এল/এমই

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

ফেনীর ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগের মাধ্যমে ৩০টি পরিবারে স্বাবলম্বিতার নতুন দিগন্ত

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে

ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বরগুনার বামনা উপজেলার সাহেব বাড়ী বাজারে ফুটপাত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

ইরানে হামলার প্রভাব: মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড