ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১২:১৫

ঝালকাঠিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা দলে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একসঙ্গে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীর রাজনৈতিক দলে যোগদানের এ ঘটনাটি জেলাজুড়ে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

দলে যোগদানকারী কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ এবং সমাজকল্যাণ মূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। মূলত এই স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েই আমরা স্বেচ্ছায় এই দলে যুক্ত হয়েছি।

ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে রাজনীতি করে। আমাদের দলে যোগদানের ক্ষেত্রে কোনো ধর্মীয় বিভাজন নেই। সমাজে ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা প্রতিনিয়ত বাড়ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনসাফ কায়েমের রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই বিভিন্ন ধর্মের মানুষ আমাদের ছাতার নিচে আসছেন।

আমার বার্তা/এল/এমই

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ঈদের আনন্দ পরিবার ও আত্নীয়-স্বজনদের সঙ্গে ভাগ করে নিতে বাড়ি ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে 

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরি হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিনগত গভীর

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

দেশজুড়ে খাল পুনরুদ্ধারে বড় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি