ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

টাঙ্গাইলে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৫:২৯

টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অফিসে তারা যোগদান করেন।

জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক আবু ছাইদ আজাদের নেতৃত্বে জেলার চরাঞ্চলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা যোগদান করেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিস্থিতি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা সভাপতি হাসানুজ্জামিল শাহিন, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপিতে জাতীয় পার্টির উল্লেখযোগ্য যোগদানকারীরা হলেন, হুগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব হাসান খান অঞ্জু, হুগড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হালিম, মগড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান প্রমুখ।

সদ্য যোগদানকারী জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচিত সামনে থেকে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে আমরা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আশা করছি, আগামীতে বিএনপির সহযোগিতা আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাবো।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমান বলেছেন, ভোট দেব ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন, আপনাদের স্বাগতম জানাই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তারেক রহমানের নেতৃত্বে ২৪-এর আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি। ৭১-এর চেতনাকে আমরা বুকে ধারণ করি। ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশে তারকে রহমানের নেতৃত্বে কোনো বিকল্প নেই।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আসন্ন ঈদকে সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। এ

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ