ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

আমার বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৯

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন, জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

ঘোষণাকৃত ফলাফলে দেখা গেছে, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছে বিএনপি। এছাড়া দুইটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর দুই প্রার্থী।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৬০টি। আসনটিতে জয় পেয়েছেন- জামায়াত ইসলামের প্রার্থী মজিবুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরিফ উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭০২ ভোট।

রাজশাহী-২ (সদর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১১৬টি। আসনটিতে জয় পেয়েছেন- বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে মো. জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৩০টি। আসনটিতে জয় পেয়েছেন- বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১২২টি। আসনটিতে জয় পেয়েছেন- দাঁড়িপাল্লার প্রার্থী আবদুল বারী সরদার। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৩২টি। আসনটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।

রাজশাহী-৬ (চারঘাট- বাঘা) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১২০টি। আসনটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

রাজশাহীর ছয়টি আসনে মোট ভোটার ২২ লাখ ৯১ হাজার ২০১জন ভোটর। প্রতিদ্বন্দ্বী ছিল ৩১ জন।

আমার বার্তা/জেএইচ

মাগুরায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আসাদুর রহমান নামে এক চিকিৎসকের ওপর হামলার ঘটনার সিসিটিভি

ময়মনসিংহ-১ আসনের ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

দেশের সীমান্তবর্তী ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: স্বতন্ত্র এমপি এমএ হান্নান

চাঁদপুর -৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, আমার প্রিয় রাজনৈতিক দল

ঠাকুরগাঁওয়ের ১,২,৩ আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব