ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

জঙ্গল সলিমপুরে কয়েকজন গ্রেফতার, স্থায়ী ক্যাম্প বসাবে পুলিশ

আমার বার্তা অনলাইন
০৯ মার্চ ২০২৬, ১১:৪৫

সন্ত্রাসী দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় ভোর থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। অভিযানে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে অভিযান থেকে ফিরে সলিমপুরের প্রবেশমুখে সাংবাদিকদের এসব জানান।

এর আগে ভোর পাঁচটা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান শুরু করেন। অভিযানে ৩ হাজারের অধিক সদস্য অংশ নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায়।

পাহাড়ি ও দুর্গম এই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অবস্থান, অবৈধ অস্ত্র মজুদ এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আত্মগোপনের অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েকটি দলে ভাগ করা হয়েছে। একটি দল পাহাড়ের নিচের বসতিগুলোতে তল্লাশি চালাচ্ছে। আরেকটি দল পাহাড়ি পথ ধরে ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য পালানোর পথগুলোতে আগে থেকেই চেকপোস্ট বসানো হয়েছে, যাতে অভিযান শুরুর খবর পেয়ে কেউ এলাকা ছেড়ে যেতে না পারে।

অভিযান প্রসঙ্গে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি স্থায়ী ক্যাম্প স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অভিযান শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

আমার বার্তা /জেএইচ

ভালুকায় বকেয়া বেতন-ঈদ বোনাস দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মাদারীপুরে গৃহবধূর মৃত্যু, শ্বশুরবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ সাথী আক্তারকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। সোমবার (৯

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরাইলে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সহ ঢাকা-সিলেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের মামলায় খালাস পেলেন আসিফ আকবর

নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান

ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, ৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব ফ্রিজ

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

ভালুকায় বকেয়া বেতন-ঈদ বোনাস দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুরে গৃহবধূর মৃত্যু, শ্বশুরবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

ভারতে আটক ফয়সালের সঙ্গে সাক্ষাতের আবেদন বাংলাদেশের

ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

ভারতে গ্রেপ্তার দুজনকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে: আইজিপি

জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলাম খানের ভোটের ফল চ্যালেঞ্জ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনি পদক্ষেপ জোরদারের সুপারিশ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা সরকারের

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরাইলে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা