ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

নবীনগরে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষ সহ ৪ জনকে কুপিয়ে জখম

আমার বার্তা অনলাইন
১৫ মার্চ ২০২৬, ১২:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নবীনগর থানায় মামলা হয়েছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া এলাকায় রঞ্জিত সূত্রধরের পরিবারের লোকজন গত ৪ মার্চ বাড়ির পাশের পুকুর থেকে মাটি কাটতে গেলে প্রতিবেশী ধীরা নমঃসুদ্রের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে রঞ্জিত সূত্রধর তার মেয়ে ও জামাতাকে নিয়ে সাবেক ইউপি সদস্য ছোট্ট মিয়ার বাড়িতে যাওয়ার পথে মসজিদ সংলগ্ন সড়কে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষ হামলা চালায়। ধীরা নমঃসুদ্র, তার তিন ছেলে সুজন, ঝন্টু ও সেন্টু এবং জামাতা নাছিরাবাদের সুনিল নমঃসুদ্রের ছেলে সজিব ধারালো অস্ত্র ও হকিস্টিক দিয়ে মারধর করে চারজনকে আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় এক নারীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

‎‎আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়রা জানায়, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।

‎নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী