ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০৫ এপ্রিল ২০২৬, ১৪:৪৪

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ৪০ শিশু প্রাণ হারিয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১২৫ শিশু চিকিৎসাধীন রয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই দুই শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৯১ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০ শিশু।

রাজশাহী বিভাগের ৫ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু

রোববার থেকে রাজশাহী বিভাগের ৫টি জেলায় শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রোববার সকাল ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, রবিবার থেকে শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৬০০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রথম দিনে মোট ২৭টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং রবিবার ৫ হাজার ৬০০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।

টিকাদান কেন্দ্রের সার্বিক পরিবেশ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, কেন্দ্রগুলোতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কার্যক্রমটি এগিয়ে যাচ্ছে। অভিভাবকরা নিজ উদ্যোগে তাদের শিশুদের কেন্দ্রে নিয়ে আসছেন। টিকাদান কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত টিকা নিতে কারও কোনও অনীহা লক্ষ্য করা যায়নি। সবমিলিয়ে বেশ স্বতঃস্ফূর্তভাবেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম জানান, ৫ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে। প্রথম দিনে গোদাগাড়ী উপজেলায় ৫ হাজার ৬৫০ জন এবং পৌরসভায় ৬২৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। যেসব শিশু কমপক্ষে ২৮ দিন আগে টিকা নিয়েছে, তাদেরও এই কর্মসূচির আওতায় পুনরায় টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার প্রায় ৪০ হাজার শিশুর মধ্যে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম চলবে।

আমার বার্তা/এমই

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে একাধিক বাড়িঘর-দোকানে অগ্নিসংযোগ ও

হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচিতে বিগত সরকার অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রতি চার বছর অন্তর হাম–রুবেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী