ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

আসিফ রায়হান
০৯ জুলাই ২০২৬, ১৭:৫৯

গাজীপুর মহানগরীর পূবাইলে জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলার সময় তার কাছে থাকা জমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন স্বজনরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে পূবাইল থানার হায়দরাবাদ কেজি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. আব্দুর রহিম (৪৫) ব্যক্তিগত কাজে ওই এলাকায় এসে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ওত পেতে থাকা কয়েকজনের হামলার শিকার হন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলমান জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে অলি উল্লাহর নেতৃত্বে ৪ থেকে ৫ জন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তার কাছে থাকা জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আব্দুর রহিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই আব্দুর রহিমকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অলি উল্লাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে চকরিয়া ও মাতামুহুরীতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চকরিয়া, নবগঠিত মাতামুহুরী

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

দুই দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর প্রতিরক্ষাবাঁধে ভাঙন দেখা

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে বুধবার (৮ জুলাই) থেকে আটকে পড়া সব পর্যটকরা সাজেক ছেড়েছে।

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যায় জড়িত ৬ জন গ্রেপ্তার

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?