ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মীর শাহে আলম

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১৬:৪১

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা তুলে এনে একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ও শারীরিক শিক্ষা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠানপ্রধান এবং শারীরিক শিক্ষার শিক্ষকরা অংশ নেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ কারণেই তার নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর ও গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই এ আয়োজন করা হয়েছে।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার অনুকূল পরিবেশ গড়ে তোলা, খেলার মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। পরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে একটি করে ফুটবল তুলে দেন প্রতিমন্ত্রী।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

আমার বার্তা/এমই

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়িতে ঢুকে মাথায় ও পায়ে গুলি করে মোমেন মিয়া (৫৫) নামে এক

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে জনসচেতনতামূলক আলোচনা সভা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে কোস্ট গার্ড। রোববার (০২

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে

চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের দিয়ে চলমান এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ ৩২৫ বহুতল ভবন

কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকের চালান আসছে দেশে

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে সরকার: হুমায়ুন ক‌বির

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে জনসচেতনতামূলক আলোচনা সভা

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনবিচ্ছিন্ন বিএনপি জবাবদিহিতার আওতায় নেই: নাহিদ ইসলাম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে