ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুলাভাই বাহিনীর ১ সদস্য আটক

বিশেষ প্রতিবেদক:
১১ নভেম্বর ২০২৫, ১৮:৫০

সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ অস্ত্র ব্যবসায়ী এবং দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর এক সক্রিয় ডাকাত আটক।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১১ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা ১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১ টি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরদিকে, ভিন্ন একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের খাশিটানা খাল সংলগ্ন মুরুলি খাল ও ছেড়াখাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনী কোস্ট গার্ড বোট লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। অতঃপর ডাকাত সদস্যরা রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়ে যায়।

ঘটনার সূত্র ধরে, দুলাভাই বাহিনীর এক ডাকাত সহযোগী মোঃ সোলায়মান (৫০) কে খুলনা জেলার কয়রা থানা হতে আটক করা হয়। উক্ত ব্যক্তির দেওয়া তথ্য মোতাবেক আজ ১১ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ড ১ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪ টি চকলেট বোমা, ৩০ টি মোবাইল, ১ টি বাইনোকুলার, ১ টি ওয়াকি টকি, ৪ টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজাসহ জব্দ করা হয়।

আটককৃত ডাকাত সদস্য খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য আলামতসহ ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমার বার্তা/এমই

হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন

রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম ও কমলাপুরসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত-পা ও মাথা

রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদের স্কুলপড়ুয়া সন্তানকে অপহরণে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নারীদের নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী