ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১২:০৯
আপডেট  : ২৮ জুলাই ২০২৬, ১২:১১

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে গতকাল সোমবার রাতে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত রোববার একরামুল হত্যা মামলায় চার্জশিট জমা দেয়। এতে অন্যতম অভিযুক্ত হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭ এর তৎকালীন অধিনায়ক ও লেফট্যানেন্ট কর্নেল মিফতাহর নাম রয়েছে।

অভিযোগপত্র জমা দেওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

টেকনাফের কাউন্সিলর একরামুল ২০১৮ সালের ২৭ মে নিহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মিফতাহকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা সেনানিবাসের স্বপ্নচূড়া-১ ভবনের ৫১৬ নম্বর কক্ষে অবস্থান করা মিফতাহকে সহকারী অ্যাডজুট্যান্ট ও কোয়ার্টার মাস্টার জেনারেলের মাধ্যমে ‘লগ এরিয়া’ হিসেবে পরিচিত সেনাবাহিনী সদর দপ্তরের ‘ওল্ড মেসে’ স্থানান্তর করা হয়েছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে যে, তাকে রাত ১০টা ৩৯ মিনিটে হেফাজতে নেওয়া হয়।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং এর সাতজন কর্মকর্তার ওপর ২০২১ সালে মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় মিফতাহর নামও ছিল।

টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল র‍্যাব-৭ এর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। র‍্যাব হেফাজতে থাকাকালীন তিনি নিজের পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন।

সে সময় পরিবারের সদস্যরা ফোনেই তাকে গুলি করার শব্দ শুনতে পান। পরে সেই ফোনালাপের রেকর্ড ফাঁস হলে ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

আমার বার্তা/এমই

রাজউকের ইমারত পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৬/১-এর ইমারত পরিদর্শক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, সেবা

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে

যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে ভারতে পালানোর আগেই যশোর সীমান্ত এলাকা থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার 

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব 

রেজা হাসানের ‘ইসলামি অর্থনীতির সহজ রূপরেখা’র মোড়ক উন্মোচন আজ

বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ 

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

রোহিঙ্গা সংকট থেকে রাষ্ট্রের জবাবদিহি—ন্যায়ের প্রশ্নে বাংলাদেশ

রাজা ষষ্ঠ মোহাম্মদের উদ্যোগে মরক্কোর সাহারা ইস্যু এক ঐতিহাসিক সন্ধিক্ষণে 

ফিলিস্তিন ইস্যু মরক্কোর পররাষ্ট্রনীতির একটি "অবিচল অগ্রাধিকার" হিসেবে বহাল রয়েছে

ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সোলার ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চায় সরকার

ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ জন